শোবার ঘরে বিছানায় স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য দাসপুরের রামচন্দ্রপুর গ্রামে,আত্মাহত্যা না খুন তদন্তে পুলিশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবারের সাত সকালেই বাড়ির মধ্যে এক সাথে পড়ে বাবা মায়ের নিথর দেহ। ছেলে জানাচ্ছেন বাবা মা এক সাথে আত্মহত্যা করেছেন। অস্বাভাবীক এই মর্মান্তিক এই মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের মণ্ডল পরিবারের। ঘটনায় জানা যায় সকালেই বছর ৫২ মোহন মণ্ডল ও তাঁর স্ত্রী বছর ৪২ এর রীতা মণ্ডলকে মৃত অবস্থায় পাওয়া যায় নিজেদের বাড়ির শোবার ঘরেই। বাবা মা এর একসাথে এই অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছেন না ছেলে অরূপ মণ্ডল। একমাত্র ছেলে অরূপ জানাচ্ছেন,সোমবার রাতে একসাথেই খাওয়া দাও করেছিলেন বাবা মায়ের সাথে। নতুন বাড়ি হচ্ছে। সেই বাড়ির ছাদ ঢালাইকে নিয়ে বাবা মায়ের সাথে মাঝে মধ্যেই ঝামেলা হয়। কালও হয়। দুদিন হল ছেলে বাড়ি এসেছে। ছেলে অরূপ মুর্শিদাবাদে কাজ করেন। ইতি মিধ্যেই বাবা মায়ের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে দাসপুর পুলিশ। এভাবে বাবা মা এর এক সাথে মৃত্যু মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশী। ছেলে অরূপ জানাচ্ছেন বাবা মা একসাথে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন। তবে সমস্ত বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে দাসপুর পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *