স্কেটিং চ্যাম্পিয়নশিপ খেলার শুভ উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

মনিরুল হক, কোচবিহারঃ আজ থেকে শুরু হল কোচবিহারে স্কেটিং চ্যাম্পিয়নশিপ। এদিন কোচবিহার রাজবাড়ি ইনডোর স্টেডিয়ামে স্কেটিং চ্যাম্পিয়নশিপ খেলার শুভ উদ্বোধন করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি খোকন মিয়াঁ সহ বিশিষ্ট ক্রীড়া প্রেমীরা।
জানা যায়, স্কেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আজ থেকে শুরু হল। এদিন এই বেশ কয়েকটি গ্রুপ অংসগ্রহন করে। এবং ক্লাস অনুসারে তাদের বিভিন্ন বিভাগে বিভক্ত করে এই খেলা বা এই প্রতিযোগিতা শুরু হয়।
এদিন এই খেলার সূচনা করতে এসে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, এই খেলায় শরীরের ভারসাম্য রক্ষার খেলা। এই খেলায় শরীর স্বাস্থ্য যেভাবে শু গঠিত থাকে ঠিক তেমনই শরীরকে সুন্দর রাখতে সাহায্য করে। এই খেলার প্রচার বা প্রয়াস ছিলনা কিন্তু এখন প্রচুর ছেলে মেয়ে এই খেলার প্রশিক্ষণ নিচ্ছে। খুব শীঘ্রই এই খেলা সকল জায়গায় ছড়িয়ে পরবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *