হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হনুমানের আতঙ্কে ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় নদীয়ার নবদ্বীপ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চোটির মাঠ পালপাড়া এলাকায়। মৃত বৃদ্ধার নাম হরিমতি সাহা বয়স আনুমানিক ৭৫ বছর। জানা যায়, এইদিন সন্ধ্যা নাগাদ ওই বৃদ্ধা কোনো প্রয়োজনে ছাদে উঠে ছিলেন। এরপর অসাবধানতাবশত ছাদ থেকে সরাসরি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনার দিন ওই এলাকায় একদল হনুমান তান্ডব চালাচ্ছিল। হনুমানের আতঙ্কেই ছাদ থেকে পড়ে করুন এই পরিনতি হতে পারে ওই বৃদ্ধার বলে প্রাথমিক ধারণা মৃতের পরিবারের সদস্যসহ এলাকাবাসীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *