প্রধান শিক্ষকের অবসর গ্রহণে সংবর্ধনা।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর ব্লকের পারুলিয়া পঞ্চায়েতের অন্তর্গত বীরনারায়ণপুর সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় সাহার অবসর গ্রহণে পারুলিয়া অঞ্চলের শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হল আজ। এই উপলক্ষে আজ আদিবাসীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অরিন্দম বোস, সাধারণ সম্পাদক সুদীপ মাহাতা, দুবরাজপুর চক্রের সভাপতি অরিন্দম চ্যাটার্জি, সিউড়ি শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক প্রিয়ম ভান্ডারী, রাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কমল পৈতণ্ডী, বীরনারায়ণপুর সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কাঁড়ি, শিক্ষক অজয় মণ্ডল সহ আরো অনেকে। উল্লেখ্য, ধনঞ্জয় সাহা দীর্ঘ ২২ বছর শিক্ষকতার সাথে যুক্ত বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *