মেটেলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসব।

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের মেটেলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রী ও ছাত্রীরা শান্তিনিকেতন না গিয়ে নিজেদের বিদ্যালয়ে পালন করলেন বসন্ত উৎসব। বর্তমানে শান্তিনিকেতনের আদলে জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে বসন্ত উৎসব। আজ মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে’র পরিচালনায় আজ ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। সবশেষে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মিলে আবীর খেলায় মেতে ওঠেন। মেটেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে জানান, আমি এই বিদ্যালয়ে এক সপ্তাহ আগে জয়েন করেছি। আর এই বিদ্যালয়ে প্রথম দোল উৎসব পালন করা হল। এতে ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *