ঘর থেকে বাইরে বের হওয়ার সময় কল্পনা বাউরী নামে এক মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি।

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ– আজ সকাল ৮. ১৫ মিনিট নাগাদ ঘর থেকে বাইরে বের হওয়ার সময় কল্পনা বাউরী নামে এক মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নতুন পল্লীতে। মৃতা কল্পনা বাউরীর বয়স ৪২ বছর। স্থানীয় বাসিন্দা সেখ ইব্রাহিম জানান, উনি ঘর থেকে বেরিয়ে কাজে যাচ্ছিলেন। কিন্তু সাতকেন্দুরি দিক দিয়ে একটি গাড়ি সজোরে ধাক্কা মারে। ফলে উনি মাটিতে লুটিয়ে পড়েন। আমরা ঐ ঘাতক গাড়ীটিতে ওনাকে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসি। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। জানা যায়, ওনার স্বামী ভোজন বাউরী দুবরাজপুর পৌরসভায় কাজ করতেন। খবর পেয়ে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে পৌছান দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর শহর সভাপতি স্বরুপ আচার্য, ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ নিজাম উদ্দিন সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *