ট্রাকের তলায় মোটরবাইক মৃত ১ আহত ১।

আবদুল হাই, বাঁকুড়াঃ ট্রাকের সাথে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২৬ বছরের এক যুবকের এবং আহত এক।জানা গেছে আজ ৩-৪০নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়া জেলার কোতুলপুরে। সূত্রের খবর আনুমানিক২৬ বছরের মৃত সুজন কালিন্দী এবং আহত যুবকের বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গেছো গ্ৰামে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কোতুলপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালে পাঠায় এবং গুরুতর আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *