নিম্নতম কুড়ি টাকা ভাড়া করার দাবি জানালো ই রিকশা চালক ইউনিয়ন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- নিম্নতম কুড়ি টাকা ভাড়া করার দাবি জানালো ই রিকশা চালক ইউনিয়ন, পূর্ণাঙ্গ পৌর বোর্ড গঠিত হলে দেখা হবে বিষয়টি,জানালেন পৌরমাতা।

শুক্রবার সি আই টি ইউ অনুমোদিত জলপাইগুড়ি ই রিকশা চালক ইউনিয়নের পক্ষ থেকে শহরের বুকে এক মিছিল করে অবিলম্বে নিম্নতম ভাড়া কুড়ি টাকা করার দাবি জানানো হলো পৌরসভার কাছে।
যদিও এই ব্যাপারে এখনই কোনো পদক্ষেপ পৌরসভার পক্ষ থেকে নেওয়া হচ্ছে না বলে জানিয়ে দেন পৌরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ( বাইট– 1).।
অপরদিকে ই রিকশা চালক ইউনিয়নের পক্ষে জানানো হয়, চার মাস আগেও একই দাবি পৌরসভার কাছে রাখা হয়েছিলো, যার আজ পর্যন্ত কোনো সুরাহা হয় নি, তাই আমরা আবার একই দাবিতে পৌরসভার কাছে স্বারকলিপি প্রদান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *