কমরেড বরুণ সেনের স্মরণ সভা।

সুদীপ সেন, বাঁকুড়া:– যথাযোগ্য মর্যাদার সাথে বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের তিলুড়ী তে বর্ষীয়ান কমিউনিস্ট পার্টি কর্মী বরুণ সেনের স্মরণ সভা অনুষ্ঠিত হলো ১ লা এপ্রিল ২০২২ শালতোড়া উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে।

এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন সি, আই, টি, ইউ বাঁকুড়া জেলা সম্পাদক সৌমেন্দু মুখার্জী, পার্টি নেতৃত্ব নজিবর রহমান, দুই এরিয়া কমিটির সম্পাদক শুভঙ্কর লায়েক ও নন্দদুলাল বাউরি , বরুণ সেনের পরিবারের লোক জন এবং বিভিন্ন প্রান্তের পার্টি কর্মী গণ।

স্মরণ সভার শুরুতে কমরেড বরুণ সেনের প্রতিকৃতিতে মাল্যদান করেন পার্টি নেতৃত্ব ও পরিবারের লোক জন।

এরপর সকলে কিছুক্ষন নীরবতা পালন করেন।

এই স্মরণ সভায় কমরেড নজিবর রহমান , সৌমেনদু মুখার্জী , শুভঙ্কর লায়েক, নন্দদূলাল বাউরি কমরেড বরুণ সেনের জীবনের সংক্ষিপ্ত দিক তুলে ধরে বর্তমান দেশ ও রাজ্যের সংকটের দিকে আলোকপাত করেন।

বিশেষ করে উল্লেখ করা যায় যে বরুণ সেন গত ২০ ই মার্চ ৮৬ বছর বয়সে ইহলোক ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *