নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আবারো পথ দুর্ঘটনা ৩৪ নম্বর জাতীয় সড়কে, লরি ও ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি গাড়িচালক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলা ৩৪ নম্বর জাতীয় সড়কে। শুক্রবার দুপুরে ডাক বিভাগের একটি ম্যাটাডোর রানাঘাট থেকে শান্তিপুর এর দিকে আসছিল। অপর একটি ১০ চাকার লরি শান্তিপুর থেকে রানাঘাট এর দিকে যাচ্ছিল। ফুলিয়া চটকাতলা ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে সামনাসামনি তারা সজোরে ধাক্কা মারে। বিকট আওয়াজ পেয়ে ছুটে আসে পথচারীরা। তড়িঘড়ি অবস্থায় জখম গাড়িচালককে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে ৩৪ নম্বর জাতীয় সড়ক। যার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের প্রাথমিক অনুমান রাস্তা খারাপ এর জেরেই এই দুর্ঘটনা। এর আগেও ৩৪ নম্বর জাতীয় সড়কের বেহাল দশার কারণে বহুবার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। অনেকের প্রাণহানি হয়েছে পথ দুর্ঘটনায়। পুলিশ রাস্তা থেকে গাড়িগুলো সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
৩৪ নম্বর জাতীয় সড়কে লরি ও ম্যাটাডোরের মুখোমুখি সংঘর্ষ, জখম লরি চালক হাসপাতালে ভর্তি।












Leave a Reply