গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে চন্দ্রকোনারোড মিতালী স্পোটিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড মিতালী স্পোটিং ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেছেন। জানা গিয়েছে খড়্গপুর মহকুমা ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই সম্বন্ধে ক্লাব সম্পাদক দিব্যেন্দু তেওয়ারি জানান প্রত্যেক বছরই আমরা রক্তদান শিবিরের আয়োজন করি তবে বিগত দুই বছর করোনা আবহের কারণে এই রক্তদান শিবির বন্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *