ঘাটাল থানার রাধানগর এলাকায় কাঠের মিলে বিধ্বংসী আগুন, আগুনে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার কাঠ সহ যন্ত্রাংশ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  কাঠ মিলে আগুন,আগুনে পুড়ে ছাই লক্ষ্য লক্ষ্য টাকার কাঠ সহ যন্ত্রাংশ। বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানা রাধানগর এলাকায় সোমবার ভোর রাতে একটি কাঠের মিলে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর দেওয়া হয় ঘাটাল দমকল বিভাগে । খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে আগুন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *