ডায়রিয়ার প্রকোপে আতঙ্ক চন্দ্রকোনার রামবেড়িয়া গ্রাম, পরিদর্শনে BDO সহ স্বাস্থ্য দফতরের কর্মীরা।।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ডায়রিয়ার প্রকোপে আতঙ্কের পরিবেশ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের রামবেড়িয়া গ্রাম, ইতিমধ্যেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে, যার মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার বাড়ি ফিরেছে বেশ কয়েকজন, এখনো বেশ কয়েকজন চিকিৎসাধীন, এমনটাই জানা গিয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে, অন্যদিকে বাড়ি বাড়ি ওই এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিডিও অমিত ঘোষ সহ ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা, সমস্ত পানীয় জলের জায়গাগুলি পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় চালু করা হচ্ছে জল প্রকল্প গুলি, পাশাপাশি এলাকার পুকুর গুলি জল ব্লিচিং ছড়ানোর পাশাপাশি এলাকার মানুষজনের স্বাস্থ্যের উপর নজর রাখছে ব্লক স্বাস্থ্য দপ্তর এবং বিডিও অমিত ঘোষ, এই সম্বন্ধে বিডিও অমিত ঘোষ জানান আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছি, অতিরিক্ত গরমের কারণে খাবারের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে নাকি এই জলের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি এবং জল পরীক্ষা করার জন্য আমরা পাঠিয়েছি রিপোর্ট পেলেই পরিষ্কারভাবে জানা যাবে জল থেকেই এই ধরনের ঘটনা ঘটেছে নাকি। সবমিলিয়ে কিছুটা স্বস্তি পেয়েছি এলাকার মানুষজন। এমনটাই জানিয়েছে এলাকাবাসী সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *