রাতে নদীয়া কৃষ্ণনগর জিলা হসপিটালে ভর্তি থাকা মহিলা ওয়ার্ডে রোগিকে শ্লীলতাহানীর অভিযোগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগর শক্তিনগর জিলা হাসপাতালে ভর্তি থাকা মহিলা রোগিকে শ্লীলতাহানীর লিখিত অভিযোগ হলো হসপিটাল সুপারের কাছে। রোগীর মা জানান হঠাৎ মঙ্গলবার রাতে এক যুবক মদ্যপান করে হসপিটালের ভিতরে মহিলা ওয়ার্ডে ঢুকে, তার মেয়ের শরীরে হাত দেয়,কাত করে শুয়ে ছিল মেয়র সোজা করে শুইয়ে দেয় সেই যুবক, কেন এই গুলো করছেন বলতে গেলে যুবক টি বলেন আমরা পেশেন্ট ওঠানো-নামানো করি, রোগীর মা সেই যুবক কে বলেন তাহলে পুরুষ মানুষ হয়ে মহিলা ওয়ার্ডে রাতের বেলায় কেন এসেছেন মদ খেয়ে,সে প্রশ্নের উত্তর দিতে গিয়েই পালিয়ে যায় যুবক,যুবকের নাম অভিযোগ কপি তে দেখা যায় বিজয় হাঁড়ি,সে হসপিটাল এর সাথে যুক্ত না,প্রশ্ন হচ্ছে সিকুরিটি এবং পুলিশ পাহারায় জিলা হসপিটালে যুবক মহিলা ওয়ার্ড কি করে ঢোকে বাহিরের যুবক,সেই প্রশ্ন ঘোরাফেরা করছে হসপিটাল চত্তরে, কিছু অল্প বয়সের যুবক দিনরাত হসপিটাল চত্তরে থাকে রোগী ওটানো নামানো করে টাকা নেই রোগীর বাড়ির লোকজনের কাছ থেকে, তাদেরই কাজ বলে মনে করছেন অনেকেই,লিখিত অভিযোগ দায়ের হয় সুপারের কাছে ভায়া ওয়ার্ডমাস্টার, এই বিষয়ে ওয়ার্ড মাস্টার সুপ্রিয় দেবনাথ কিছু বলতে চাননি,শুধু বলেন অভিযোগ জমা পড়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষর কাছে পাঠিয়ে দেবো অভিযোগ যা বলবেন উর্দ্ধতন কর্তৃপক্ষ বলবেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *