ঝড়ে একটি বিশালাকার গাছ ভেঙ্গে পড়ে গেল একটি মুদি দোকানে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ঝড়ে একটি বিশালাকার গাছ ভেঙ্গে পড়ে গেল একটি মুদি দোকানে। এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকায় মঙ্গলবার রাতে হওয়া ও ঝড়ে মাদারিহাটের টোটোপাড়া মোড়ে একটি বিশালাকার গাছ ভেঙ্গে মুদি দোকানের উপর পড়ে এতে ওই মুদি দোকান টি ক্ষতিগ্রস্ত হয়। গাছটি ভেঙ্গে পড়ার ফলে ইলেকট্রিক তার ছিঁড়ে যায়, এর ফলে মাদারিহাট এলাকায় মঙ্গলবার থেকে বিদ‍্যুৎ নেই। অপর দিকে মঙ্গলবার রাতে মাদারিহাট এলাকায় বুনো হাতির তান্ডপ। বুনো হাতি মাদারিহাটের প্রধাননগর মেঘনাথ সাহা নগর এলাকায় ব‍্যাপক তান্ডপ চালায় একদিকে ঝড় হবার ফলে এলাকায় বিদ‍্যুৎ নেই, তার উপর বুনো হাতির হানা ফলে আতঙ্কিত এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *