দিল্লির বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ পাঞ্জাব ব্যাটিংয়ের।

দিল্লির বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ পাঞ্জাব ব্যাটিংয়ের। পাঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে ১১৫ রানে অল-আউট হয়ে যায়। জবাবে, পৃথ্বী শ’য়ের ২১ বলে ৪১ এবং ডেভিড ওয়ার্নারের ৩০ বলে অপরাজিত ৬০ রান দিল্লিকে ৫৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।

মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ উইকেটে জয়লাভ করেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের এই জয় একটি প্রশংসনীয় প্রচেষ্টা ছিল যারা কোভিড -১৯ সংক্রমণে বিধ্বস্ত হয়েছিল। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, খলিল আহমেদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স এবং ডেভিড ওয়ার্নার এবং পৃথ্বী শ-এর কিছু বিস্ফোরক ব্যাটিংয়ের অনায়াসেই জয় ছিনিয়ে নেয় পন্থবাহিনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *