প্রয়াত রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক তথা বিশিষ্ঠ চা শিল্পপতি কৃষ্ণ কুমার কল্যাণী, শোকের ছায়া জলপাইগুড়িতে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ– উত্তরবঙ্গের বিশিষ্ঠ চা শিল্পপতি , একদা রাজ্য কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ, পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ,বর্তমানে রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক ,কৃষ্ণ কুমার কল্যাণী বুধবার গভীররাতে জলপাইগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃস্বাস ত্যাগ করেছেন বলে পারিবারিক সূত্রে জানাগিয়েছে। এই খবর ছড়িয়ে পরতেই জলপাইগুড়ি শহরের দিনবাজার স্থিত কল্যাণী হাউস এর সামনে ভিড় জমাতে শুরু করেন জেলা তৃণমূলের নেতৃত্ব সহ অনেকেই।
কিষান বাবুর প্রয়াণে, তৃণমূল কংগ্রেস শ্রমিক ইউনিয়নের অন্যতম স্বপন সরকার জানান, উত্তরবঙ্গের একজন বিশিষ্ঠ চা শিল্পপতি এবং তৃণমূল কংগ্রেসের এক বরিষ্ঠ নেতাকে আজ হারালাম আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *