বাঁকুড়ার গভীর জঙ্গলে নিখোঁজ ব্যক্তির গলায় ফাঁস লাগানো পচা-গলা দেহ উদ্ধার।

আবদুল হাই, বাঁকুড়াঃ – আজ সকাল দশটা নাগাদ বাঁকুড়া জেলার হীড়বাঁধ থানার অন্তর্গত চিতরিঘুটু গ্রামের জঙ্গলে এক ব্যক্তির গলায় ফাঁস লাগানো পচা-গলা দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। পরিবার সূত্রে খবর গত ইংরেজির ১৬ এপ্রিল থেকে মন্টু হাঁসদা নামে বয়স ৪৭ এর এক ব্যক্তি নিঁখোজ ছিলেন। পারিবারের লোকজন ভেবেছিল কোনো নিকট আত্মীয়ের বাড়িতে গিয়ে ছিলেন।তিন দিন ধরে কোন খোঁজ না মেলার জেরে অবশেষে পরিবারের লোক হীড়বাঁধ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নিখোঁজ ব্যক্তির খোঁজ শুরু করেন। অবশেষে আজ স্থানীয় কিছু ব্যাক্তি স্থানীয় চিতরিঘুটুর জঙ্গলে ওই নিখোঁজ ব্যক্তির গলায় ফাঁস লাগানো পচা-গলা দেহ দেখতে পায়। তড়িঘড়ি স্থানীয় হীড়বাঁধ থানায় খবর দেওয়া হলে পুলিশ সেই মৃতদেহকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।প্রাথমিক অনুমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হলেও ঐ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর আসল কারণ আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *