৬ ঘণ্টার মধ্যে খুনের কিনারা করল জেলা পুলিশ,সকালে পিংলাতে আদিবাসী মহিলার দেহ উদ্ধার কাণ্ডে গ্রেফতার ১।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর পিংলা থানার উজান গ্রামে বুধবার সকালে এক আদিবাসী মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করেছিল পুলিশ। প্রায় নগ্ন ওই মহিলার দেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনার তদন্তে নেমে ছয় ঘণ্টার মধ্যে পুলিশ ওই গ্রামের এক বাসিন্দা রঞ্জন সিং কে গ্রেফতার করেছে। ওই মহিলার সঙ্গে শ্রমিকের কাজ করতো রঞ্জন বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পুলিশ সুপার দিনেশ কুমার বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি জানান-” ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ,একটি মামলা শুরু করা হয়েছে। তবে সেটি ধর্ষণ-খুন কিনা সে বিষয়ে জানতে ময়নাতদন্তের রিপোর্ট পেলে দুদিন অপেক্ষা করতে হবে। তার আগেই নির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই গ্রামেরই এক বাসিন্দা রঞ্জন সিং কে গ্রেফতার করা হয়েছে। আরো তদন্ত করে দেখা হচ্ছে। রঞ্জন ওই মহিলার সঙ্গেই শ্রমিকের কাজ করত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *