মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য গড়বেতার গনগনিতে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন অর্থাৎ গড়বেতার গনগনি পর্যটন কেন্দ্র স্থান থেকে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো, যেখানে লেখা আছে মাওবাদী জিন্দাবাদ,ফরেস্ট লান্ড ভূমিহীন আদিবাসীদের অবিলম্বে তার ব্যবস্থা করতে হবে(C.P.I মাওবাদী)বিশেষ সূত্রে জানা গিয়েছে এইদিন চারটি পোস্টার পড়েছিল গণগণিতে, ইতিমধ্যেই গড়বেতা থানার পুলিশ ওই পোস্টার গুলি উদ্ধার করেছে, প্রসঙ্গত জঙ্গলমহল এলাকাজুড়ে মাওবাদী নাশকতার আতঙ্কে হাই এলার্ট জারি রয়েছে, এরই মাঝে মাওবাদী নামাঙ্কিত এই পোস্টটার উদ্ধারকে ঘিরে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *