ভারতীয় মহিলা বিচ হ্যান্ডবল দলে খেলার সুযোগ পেল জলপাইগুড়ি জেলার হেলাপাকড়ির মেয়ে শেফালী দাস।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এ বছর ভারতীয় মহিলা বিচ হ্যান্ডবল দলে খেলার সুযোগ পেল জলপাইগুড়ি জেলার হেলাপাকড়ির মেয়ে শেফালী দাস। আগামী ২৫শে এপ্রিল থেকে ৩০শে এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককে 8ম এশিয়ান মহিলা বিচ হ্যান্ডবল চাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। জানা গেছে, ভারতীয় দলে বাংলার তিনজন প্রতিনিধিত্ব করছে। দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে হেলাপাকড়ি রাস স্পোর্টস অ্যাকাডেমির তরফে শেফালীকে সংবর্ধিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *