লজ্জার রেকর্ড গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

সব খবর ডেস্ক:-  হারের পর লজ্জার রেকর্ড গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স । আইপিএলের সর্বকালের সফলতম দল বলে পরিচিত মুম্বাই ইন্ডিয়ান্স চলতি সংস্করণে একেবারেই ছন্দে নেই। গতকাল চেন্নাই সুপার কিংসের কাছে হারের পরই আইপিএল ইতিহাসে প্রথম দল হিসাবে নিজেদের প্রথম সাতটি ম্যাচে টানা হারের মুখ দেখবার নজির গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অতীতে অভিযানের শুরুতেই টানা ছয়টি ম্যাচে হারের মুখ দেখবার নজির ছিল দিল্লি ডেয়ারডেভিলস (দিল্লি ক্যাপিটালস) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দখলে। ২০১৩ সংস্করণে নিজেদের প্রথম ছয়টি ম্যাচেই হারের মুখ দেখেছিল দিল্লি ডেয়ারডেভিলস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ২০১৯ সংস্করণে সেই লজ্জার রেকর্ডের শরিক হয়।

আইপিএলের ইতিহাসে টানা সাতটি ম্যাচ হারের নজির রয়েছে ১১টি। তবে শিরোপাজয়ী কোনও দলের এমন লজ্জার রেকর্ড ছিল না। ফলে রোহিত বাহিনীর লজ্জার রেকর্ডের গ্লানি আরওই গাঢ় হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *