গ্রামে কেন ৬ মাস ধরে বন্ধ পানীয়জল সরবরাহ,রাজনৈতিক কারণ না অন্য কিছু উঠছে প্রশ্ন! শোরগোল শ্রীপুর গ্রামে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গ্রামে কেন ৬ মাস ধরে বন্ধ পানীয়জল সরবরাহ,রাজনৈতিক কারণ না অন্য কিছু উঠছে প্রশ্ন! গ্রামের পাড়ায় পাড়ায় রোয়েছে পানীয় জলের জন্য ট্যাপের লাইন, কিন্তু প্রায় ছয় মাস ধরে সেই ট্যাপকল কল থেকে পড়ছে না জল। গ্রীষ্মকালে পানীয় জলের চরম সমস্যায় পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের বাসিন্দারা।
যোদিও পানীয় জলের দাবিতে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। গ্রামের একাধিক জায়গায় পোস্টার দিল বিজেপি। আর সেই পোস্টারে লেখা ছয় মাস ধরে পানীয় জল বন্ধ টিএমসি নেতারাই চুপ কেন জবাব চাই জবাব দাও।
যোদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি বিধানসভা নির্বাচনে ওই বুথে এগিয়ে রয়েছে বিজেপি, তাই তৃণমূল নেতারা এলাকায় পানীয় জলের লাইন কেটে দিয়েছে।
রাজনৈতিক তরজা যাই হোক না কেন পানীয় জল না পেয়ে গ্রামের মহিলারা পড়েছে সমস্যায়। বহু দূর দূরান্ত থেকে পানীয় জল এনে সেই জলে সংসার চালাতে হচ্ছে তাদের। গ্রামবাসীদের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক পঞ্চায়েত কর্তৃপক্ষ। সমস্যার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়দের দোলই” তবে তিনি সমস্ত রাজনৈতিক তরজা কে উড়িয়ে বলেন, কিছুদিন আগে গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া p.w.d. রাস্তার কাজ হওয়ার সময় জলের পাইপ লাইন কেটে দেয়া হয়েছিল, সেই পাইপ লাইন নতুন করে মেরামত না হওয়ার জন্যই পানীয় জলের সমস্যা, দ্রুত ওই লাইন মেরামত করে পানীয় জল সরবরাহ ঠিক করে দেয়া হবে। জানা য়ায় রাস্তার কাজ বেশ কিছু দিন আগেই সম্পূর্ণ হয়ে গেছে, তবুও গ্রাম পঞ্চায়েত কোনো উদ্যোগ নেয়নি পানীয় জল সরবরাহের।এক কথায় চরম গাফিলতি তৃণমূল পরিচালিত ও গ্রাম পঞ্চায়েত রিরুদ্ধে। এদিকে এতেই চরম জল সম্যায় পড়েছে এলাকাবাসী ।
এখন দেখার করে করে গ্রামের ট্যাপ কল থেকে পানীয়জল পায় গ্রামের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *