ইন্দাস থানার উদ্যোগে ঈদের নামাজ কি ভাবে হবে সেই আলোচনা ইন্দাসে।

আব্দুল হাই, বাঁকুড়াঃ – ঈদের নামাজ কি ভাবে পালন করা হবে সেই সম্পর্কে আলোচনা হল ইন্দাসের সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরের সংহতি ভবনে। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে ইন্দাস থানার পরিচালনায় ইন্দাস ব্লকের বিভিন্ন মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে আলোচনা করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন সি আই গৌতম তালুকদার, ইন্দাস থানার ওসি সোমনাথ পাল, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ, ইন্দাস জয়েন্ট বিডিও অনির্বাণ সাহা, ছাত্র নেতা আতাউল হক, মোল্লা নাসের আলি, রবিউল হোসেন সহ বিভিন্ন মসজিদের ইমাম সাহেব ।আলোচনায় ঠিক হয় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে এবং সম্প্রতি বজায় রেখে ঈদের নামাজ পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *