ঝড় কবলিত বিধ্বস্ত এলাকায় ত্রান পৌঁছে দিলেন বলরামপুর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস।

মনিরুল হক, কোচবিহার: ঝড় কবলিত বিধ্বস্ত এলাকায় ত্রান পৌঁছে দিলেন বলরামপুর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস। এদিন বলরামপুর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই বস্ত্র বিতরণ হয় বলে যায়। জানা যায়, এদিন শুঁটকাবাড়ি, মোয়ামারি, ঘুঘুমারি এলাকার প্রায় ৫০০ জন ঝড়ে বিধ্বস্ত মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া দেয়। নতুন বস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি দুঃস্থদের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়।

এদিনের এই কর্মসুচিতে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র নাথ ঘোষ, কিষান ক্ষেত মজদুর সংগঠনের সভাপতি খোকন মিয়াঁ, তৃণমূল মহিলা সভা নেত্রী শুচিস্মিতা দত্ত শর্মা, মুন্না খান সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নতুন পোশাক পেয়ে খুশি সকলে।

অপর দিকে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র নাথ ঘোষ বলেন, আজ বলরামপুর ১ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এই বস্ত্র বিতরণ কর্মসুচি হচ্ছে। আগামিতেও এমন কর্মসুচি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হবে।

প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় বিধ্বংসী ঝড়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোচবিহার ১ নং ব্লকের শুঁটকাবাড়ি, মোয়ামারি, ঘুঘুমারী সহ বিস্তীর্ণ এলাকা। ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় অই এলাকার বিস্তীর্ণ এলাকা। ঘটনায় ওই এলাকার প্রায় ১০০০ টিরও বেশি বাড়ি ভেঙ্গে যায়। তারপর থেকে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ওই এলাকার দুর্গত মানুষের পাসে দাঁড়াতে দেখা গিয়েছে আজ ফের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই সব দুর্গতদের সাহায্যে এগিয়ে এল তা সত্যি প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *