ডায়াবেটিসে আক্রান্ত অসুস্থ্য ছেলে  নিখোঁজ দুশ্চিন্তায় মা সহ প্রতিবেশীরা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ঘটনাটি জলপাইগুড়ি কোতয়ালি থানার অন্তর্গত টি বি হাসপাতাল পাড়ার,
এই বিষয়ে বারো দিন থেকে নিখোঁজ রাজীব চৌধুরীর মা দিপালী চৌধুরী জানিয়েছেন, ছেলের সুগার আছে ,আমি বাড়িতে ছিলাম না , তখন তিনটি ব্যাগ নিয়ে কোথায় যে চলে গেছে, আজ পর্যন্ত কোনো খোঁজ পেলাম না, বড়ই দুশ্চিন্তায় আছি

অপরদিকে নিখোঁজ রাজীবের প্রতিবেশী অমিত দাস জানান, এই মাসের বারো তারিখ থেকে নিখোঁজ রাজীব , ওর শারীরিক সমস্যা আছে, এমন অবস্থায় আমরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছি, কারণ বর্তমানে শুনি অনেক কু চক্র আছে যারা মানুষের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে বিক্রি করে দেয়, তেমন কোনো চক্রের কবলে পড়ছে কিনা রাজীব সেটাই চিন্তা হচ্চে, পুর বিষয়টি জানিয়ে নিখোঁজ ডায়েরি করা হয়েছে ইতিমধ্যেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *