পৃথক দুটি ঘটনায় পুলিশের জোড়া সাফল্য, উদ্ধার বিপুল পরিমান গাঁজা এবং আফিম।।।

মনিরুল হক, কোচবিহারঃ পৃথক দুটি ঘটনায় কোচবিহার জেলা পুলিশের বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার তল্লিগুড়ি ফরেস্ট চেকপোষ্টে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে পুলিশ। সেই ট্রাকের নিচে একটি অস্থায়ী কামরা থেকে ৫৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। যার মোট ওজন ২৯১ কেজি ৭০০ গ্রাম। এই ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সরকার আলী। তার বাড়ি মুরাদাবাদ উত্তর প্রদেশ। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ আফিম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রমজান আলী। বাড়ি মাথাভাঙ্গা থানা এলাকার পাখিহাগা এলাকায়। তার বাড়ি থেকেই উদ্ধার হয় আফিম। যার মোট পরিমাণ ১ কেজি ৬৮০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকার বেশি। এই দুই ক্ষেত্রেই অভিযুক্তকে আদালতে পাঠানো হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *