ফালাকাটা ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে দুই বিজেপি জনপ্রতিনিধির খোঁজে ‘সন্ধান চাই’ পোস্টার নিয়ে শহর জুড়ে প্রতিবাদ মিছিল ।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গত এক সপ্তাহ আগে প্রচণ্ড ঝর ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটায়। শিলাবৃষ্টিতে বহু মানুষের থাকার ঘরের টিন ফুটো হয়ে গেছে। সেই চিহ্ন এখন স্পষ্ট ফালাকাটার ঘরে ঘরে। এরেই মাঝে ত্রাণ নিয়ে চলছে রাজনৈতিক তরজা। তারই মধ্যে ওই বিপদের সময় ফালাকাটায় কিছুতেই দেখা মিলছে না আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ও ফালাকাটার বিধায়ক দীপক বর্মনের।এমনি অভিযোগ তুলে ফালাকাটা ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে দুই বিজেপি জনপ্রতিনিধির খোঁজে ‘সন্ধান চাই’ পোস্টার নিয়ে শহর জুড়ে প্রতিবাদ মিছিল করে রবিবার। এরেই পাশাপাশি ওই দুই জনপ্রতিনিধির খোঁজে রবিবার ফালাকাটা থানায় নিখোঁজ ডাইরি করে যুব তৃণমূল কংগ্রেস।এই ঘটনায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে ফালাকাটা রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *