মানিকচক গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–মানিকচক গঙ্গা ঘাটে স্নান করতে গিয়ে নিখোঁজ যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক জুড়ে।স্থানীয় সূএে জানা গেছে,স্নান করতে নেমে গঙ্গার গভীর জলে তলিয়ে গেছে ওই যুবক।ঘটনাকে কেন্দ্র করে মানিকচক গঙ্গাঘাটে প্রচুর লোকের ভিড় জমে যায়।

নিখোঁজ যুবকের নাম সুমিত কর্মকার(৩০)।পেশায় একজন মাদ্রাসার শিক্ষক ছিলেন।শনিবার,দুপুর নাগাদ দুই বন্ধুকে সাথে নিয়ে বাইক নিয়ে মানিকচক ঘাটে হাজির হয়েছিল স্নান করার জন্য।তিনজন নামেন স্নান করতে।তবে স্নান করতে নামার কিছুক্ষনের পর থেকে সুমিত কর্মকারকে আর দেখা যায়নি।অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর সে ফিরে না আসায় বন্ধুরা খোঁজাখোজি শুরু করেন।কিন্তু সুমিতের কোন খোঁজ পাওয়া যায়নি।

রবিবার আবারো বিপর্যয় মোকাবিলার কর্মীরা সকাল থেকে নদীগর্ভে তল্লাশি চালাই।তবে খবর লেখা পর্যন্ত কোন হুদিশ পাওয়ানি সুমিতের।মর্মাতিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

ঘটনাস্থলে রয়েছেন মানিকচক থানার পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *