নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-একদিকে প্রচন্ড গরম অন্যদিকে পবিত্র রমজান মাস দুই ই পাল্লা দিয়ে টান ফেলেছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টারে। এমত অবস্থায় পাকুয়াহাট সমবেত প্রয়াস, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখা ও পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ বামনগোলা বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায়, পাকুয়াহাট হাই- অ্যাটাচ প্রাথমিক বিদ্যালয় এগিয়ে এল মানবতার জয়গান গাইতে রবিবার রক্তদান আন্দোলনের অন্যতম কর্মী সুশান্ত সরকারের ৫০ তম জন্মদিনে ছিলো এদিন আর এই দিনে রক্তদান শিবিরের শুভ সূচনা করেন পাকুয়াহাট হাই স্কুল প্রাঙ্গণে। শিবিরে ৫১ বারের রক্তদাতা গৌতম রায় সহ , ৫২ জন রক্তবন্ধু স্বেচ্ছায় রক্তদান করে সংকটময় মুহূর্তে মানবিকতার নজির গড়লেন। শিবিরে রক্তদাতা উদ্বুদ্ধকরণে বক্তব্য রাখেন পাকুয়াহাট সমবেত প্রয়াসের সভাপতি ডাঃ তুষার কান্তি বণিক, সম্পাদক বরুণ সরকার, ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সম্পাদক সুনীল দাস, পাকুয়াহাট হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ক্ষুদিরাম প্রামাণিত , বামনগোলা বিজ্ঞান কেন্দ্রের প্রাক্তন সভাপতি শম্ভুনাথ সাহা, মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক প্রলয় দাস, সেন্টজন অ্যাম্বুলেন্সের সমাজকর্মী সুরজিৎ মন্ডল প্রমুখ। সবুজ বৃষ্টির লক্ষ্যে প্রত্যেক রক্তদাতাকে চারাগাছ, প্রশংসাপত্র, মেমেন্টো তুলে দেওয়া হয়। রক্তদান ও মরণোত্তর দেহদান অঙ্গীকার পত্রে স্বাক্ষর করার জন্য সকলকে ধন্যবাদ জানান পাকুয়াহাট সমবেত প্রয়াসের সহ সভাপতি তপন রায় মহাশয়।
রক্তদান শিবিরের শুভ সূচনা করেন পাকুয়াহাট হাই স্কুল প্রাঙ্গণে।












Leave a Reply