আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ৫১ জোড়া পাত্র পাত্রীর গন বিবাহের মধ্য দিয়ে সরহুল উৎসব পালিত হল রবিবার বীরপাড়ায়। রবিবার এক বর্নাঢ্য শোভাযাত্রা বীরপাড়ার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। এদিন রাজ্যের মন্ত্রী বুলু চিক বড়াইক গন বিবাহে উপস্থিত হয়ে নব দম্পতিদের শুভেচ্ছা জানান। এদিন মন্ত্রী বুলু চিক বড়াইক বলেন, ‘আদিবাসি সমাজের কাছে সরহুল উৎসবের গুরুত্ব অনেক।’ রাজী পারহা সারনা প্রার্থনা সভার সাধারন সম্পাদক ভগবান দাস মুন্ডা বলেন, আদিবাসিরা প্রকৃতির পুজারি। প্রকৃতির সকল জিনিসের মধ্যে তারা তাদের আরাধ্য দেবতা কে খুজে পান। সে জন্য শাল গাছ কে স্বাক্ষী রেখে তারা সরহুল পুজার আয়োজন করেছেন। এদিন সরহুল উৎসব নিয়ে আদিবাসি সম্প্রদায়ের যুবক যুবতি সহ উপস্থিত প্রত্যেকের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা গেছে।
৫১ জোড়া পাত্র পাত্রীর গন বিবাহের মধ্য দিয়ে সরহুল উৎসব পালিত হল রবিবার বীরপাড়ায়।












Leave a Reply