রাস্তা মেরামতের জন্য ভারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন।

আবদুল হাই, বাঁকুড়া :- বাঁকুড়া জেলার কোতুলপুর চৌমাথা থেকে সামড়োঘাট ব্রিজ এর আগে খুনডাঙা মোর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে,
পিএইচ পি এর পক্ষ থেকে রাস্তাটি মেরামতির কাজ শুরু হতে চলেছে ,তাই রাস্তা মেরামতের কাজ শুরু হওয়ার পর ওই রাস্তায় যাতে কোনো ভারী যান চলাচল করতে না পারে তার জন্য নিষেধাজ্ঞা জারি করা হলো,
এদিন সমগ্র রাস্তা সরজমিনে পরিদর্শন করলেন কোতুলপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক, কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক, Ci অফ কোতুলপুর, এবং পিএইচপি এর আধিকারিকরা,
আগামীকাল থেকে প্রায় এক মাস ওই রাস্তার উপরে ভারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *