মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-দুইদিন নিখোঁজ থাকার পর অবশেষে গঙ্গানদী থেকে যুবকের নিথর মৃতদেহ উদ্ধার।মৃত যুবকের নাম সুমিত কর্মকার(৩৩)।
উল্লেখ্য,শনিবার দুপুর নাগাদ মানিকচকের কামালপুর এলাকার বাসিন্দা সুমিত কর্মকার।তার দুই সঙ্গী নিয়ে বাইক চেপে মানিকচক গঙ্গানদীতে আসেন সান করার উদ্দেশ্যে।সান করতে করতে কিছুক্ষণের জন্য বিরতি দেয় এবং সেলফি তোলার জন্য মোবাইল নিতে উঠে উপরে।ছবিও তোলে বেশ কয়েকটা।আবার সান করতে নামার কিছুক্ষনের পর থেকে সুমিত কর্মকারকে আর দেখা যায়নি।অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর এ ফিরে না আসায় বন্ধুরা খোঁজাখোঁজি শুরু করেন।কিন্তু সুমিতের কোন খোঁজ পাওয়া যায়নি।
চলে মানিকচক গঙ্গাঘাটে বিপর্যয় মোকাবিলা টিম এবং ডুবরি দিয়ে তল্লাশি অভিযান।কিন্তু কোন খোঁজ পাওয়ানি।অবশেষে সোমবার মানিকচকের রামনগর ঘাট এলাকা থেকে ওই যুবকের নিথর মৃতদেহ জল ভাসতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে,ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় মানিকচক থানার পুলিশ।












Leave a Reply