জলে ডুবে মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর, এলাকায় শোকের ছায়া ৷

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর জলে ডুবে মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এলাকায় শোকের ছায়া৷ মৃতের নাম সৈকত সাহা(১৮) ( পাপাই ) ঘটনাটি ঘটেছে বীরভূমের ময়ূরেশ্বর থানার কোটাসুরের সংলগ্ন নিমাডাঙ্গাল গ্রামে। এদিন সৈকত ও তার কয়েকজন বন্ধু মিলে পিকনিকের ব্যবস্থা করে এই নিমডাঙ্গালে । বেলা বাড়ার সাথে সাথে তারা স্নান করার জন্য ময়ূরাক্ষী নদী তীরবর্তী একটি পুকুরে স্নান করতে যায় ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সৈকতের বন্ধুরা সকলে স্নান করতে নামলেও সৈকত সাঁতার জানতো না বলে সে পুকুর পাড়ে বসে থাকে । পরে বন্ধুরা সকলে স্নান করে ফিরে এলেও সৈকত ফেরে নি। দীর্ঘক্ষন সময় অতিক্রান্ত হলে সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করে । স্থানীয় এলাকার মানুষের কাছে কাছে খবর পৌঁছাতে তারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে । শেষ পর্যন্ত সৈকতকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয়রা । খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ।পরে সৈকতকে স্থানীয় বাসুদেবপুর হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকেরা সৈকতকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় শোকের ছায়া নামে কোটাসুর এলাকায় । ঘটনাটির তদন্তে নেমেছে ময়ূরেশ্বর থানার পুলিশ ।
ছবি ও তথ্য- সুকান্ত রায়, কোটাসুর, ময়ূরেশ্বর, বীরভূম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *