পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পথদুর্ঘটনায় এক গৃহশিক্ষকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহরের ৬০ নম্বর জাতীয় সড়কে,জানা গিয়েছে ওই মৃত গৃহ শিক্ষকের নাম অরুণ ঘোষ,বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর,বাড়ি চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন বিলা এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুরের পর সাইকেলে করে গৃহশিক্ষকতা করতে যাওয়ার সময় চৌরাস্তা মোড়ে বাসের ধাক্কায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনারোড হাউসের পুলিশ গিয়ে স্থানীয় মানুষজনের সহযোগিতায় ওই গৃহ শিক্ষক কে উদ্ধার করে দ্বারিগেরিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে,ইতিমধ্যেই ওই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ, পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে চন্দ্রকোনারোড বিট হাউসের পুলিশ,অন্যদিকে এই ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোখের ছায়া নেমে আসে ওই পরিবারে।











Leave a Reply