ফের ডেবরায় মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার এক ব্যক্তি, চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পর এবার এক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডেবরা থানার ভবানীপুর অঞ্চলের নোয়াপাড়া এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত শেখ আনোয়ার আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডেবরা থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের বয়স ৪০ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে বাড়ির থেকে একটি দোকানে ওই প্রতিবন্ধী নাবালিকা কে টাকা দিয়ে পাড়ার এক দোকানে পাঠিয়েছিল তার মা। দোকানের সামনে থেকে সুযোগে বুঝে অভিযুক্ত আনোয়ার ওই নাবালিকাকে একা পেয়ে নিজের বাড়িতে ঢুকিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর আসতে দেরি দেখে তার মা খুঁজতে গেলে দেখতে পায় যে আনোয়ার নাবালিকাকে তার বাড়ির সামনের দরজা দিয়ে বের করে দিচ্ছে,সেই সময় নাবালিকার মাকে দেখে পেছনের দরজা দিয়ে মাঠ ধরে পালিয়ে যায় অভিযুক্ত আনোয়ার । মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা জানতে পেরে ওই নাবালিকার মা থানায় গতকাল অর্থাৎ শনিবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করে ডেবরা থানায় । সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডেবরা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে শেখ আনোয়ার আলী নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ওই ব্যক্তিকে রবিবার মেদিনীপুর জেলা আদালত বন্ধ থাকার কারণে সোমবার আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *