মারা গেলো ময়নাগুড়ির নির্যাতিতা নাবালিকা।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে টানা ১২ দিন লড়াই করে আজ সোমবার ভোর ৫ টা নাগাদ তার মৃত্যু হয়েছে বলে জানালেন তার বাবা।

প্রসঙ্গত উল্লেখ্য গত ২৮ শে ফেব্রুয়ারি তার শ্লীলতাহানির চেষ্টা হয়। এরপর থানায় অভিযোগ দায়ের হয়। এরমধ্যে অভিযুক্ত আদালত থেকে জামিন নেয়। এরপর গত ১৩ এপ্রিল তারিখে তার বাড়িতে মুখ ঢাকা দুষ্কৃতিরা গিয়ে অভিযোগ প্রত্যাহার এর হুমকি দেয় বলে অভিযোগ। এরপর গত ১৪ এপ্রিল সে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে ওই দিনই তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানে টানা ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ভোরে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *