মালদা জেলার হরিশ্চন্দ্রপুর -১ ব্লক প্রশাসন উদ্যোগে ব্লক চত্বরের তথ্য মিত্র কেন্দ্রের হলে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:-:সোমবার দিন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর -১ ব্লক প্রশাসন উদ্যোগে ব্লক চত্বরের তথ্য মিত্র কেন্দ্রের হলে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করেন।
ব্লক প্রশাসন সূত্রে খবর যে,এদিন মোট 40 জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদানে অংশগ্রহণ করে ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব কুমার ঘোষ,ব্লকের অন্যান্য কর্মীরা, মার্চন্ড অফ কমার্স এর সভাপতি পবন কেডিয়া,হরিশ্চন্দ্রপুর সার্কেল শিক্ষকগণ এবং আঁচল আশ্রমের সদস্যরা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী গণ।

উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর -১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনির্বাণ বসু,হরিশ্চন্দ্রপুর -১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি কয়েল দাস সহ বিশিষ্টজনেরা।
রক্তদান শিবির নিয়ে

হরিশ্চন্দ্রপুর -১ ব্লকের সি আই জানান – বাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *