আগুন নেভাতে হাত লাগালেন রাধানগর আউট পোস্ট এর অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগ।

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার বিষ্ণুপুরের রাধানগর গ্রাম পঞ্চায়েতের জয় কৃষ্ণপুর এর মাঠে আগুন লাগাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রাধানগর আউট পোস্ট এর অফিসার ইনচার্জ মনোরঞ্জন নাগ সহ অন্যান্য পুলিশকর্মীরা ।স্থানীয় মানুষজন ও পুলিশের প্রচেষ্টায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং নিভিয়ে ফেলা হয় বলে জানা গেছে।

যে স্থানে আগুন লাগে সেইখান থেকে জয়কৃষ্ণপুর গ্রামের কলোনির দূরত্ব খুবই কম ছিল। পুলিশ ও এলাকাবাসীদের যৌথ প্রচেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। ক্ষয় ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *