ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে গুরুতর আহত এক মহিলা যাত্রী, বর্তমানে চিকিৎসাধীন, তীব্র চাঞ্চল্য পাঁশকুড়ায়।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা থেকে পাঁশকুড়ার ফেরার পথে লোকাল ট্রেনের গেটের সম্মুখে বসেছিলেন লক্ষ্মী হালদার নামে এক মহিলা রেলযাত্রী ।জানা গিয়েছে ওই মহিলার বাড়ি পাঁশকুড়ায়। চলন্ত ট্রেনে বসে থাকার সময় সেই সময় আচমকা তাঁর চোখে ঘুম চলে আসায় অসাবধানতার কারণে রেলস্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। সেই সময় ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরা দেখতে পেয়ে ট্রেনের চেইন টেনে লোকাল ট্রেনকে দাঁড় করিয়ে দেয়। তারপরে সেখান থেকে আহত ওই মহিলাকে তুলে স্থানীয় কাঁথি স্টেশনে নামিয়ে কাঁথি মহাকুমার হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায় রেল পুলিশ ও জিআরপিএফ,তবে এখনো পর্যন্ত বাড়ির লোকের কোন খোঁজ পাওয়া যায়নি। তবে তাঁর একটি ছেলে সঙ্গে ছিল বর্তমান প্রশাসনের তরফে তাঁকে রেল অফিসেই রাখা হয়েছে বলে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *