ভগবানগোলা ব্লক ১ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ব্লক দলীয় কার্যালয়ে সাগির হোসেন এর মৃত্যুবার্ষিকী উদযাপন করা হলো ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ২০২১ সালের ২৬ শে এপ্রিল বিধানসভা নির্বাচনের দিন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য , প্রাক্তন জেলা সভাপতি সাগির হোসেন মারা যান । আজ প্রথম মৃত্যুবার্ষিকী । আজ ভগবানগোলা ব্লক ১ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ব্লক দলীয় কার্যালয়ে সাগির হোসেন এর মৃত্যুবার্ষিকী উদযাপন করা হলো । মৃত্যুবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NBSTC ডাইরেক্টর চাঁদ মোহাম্মদ , সাগির হোসেন এর ভাই তথা তৃণমূল নেতা কাবির হোসেন , বিধায়ক ইদ্রিস আলী , আহসানু্র রহমান , সহ বিভিন্ন ব্লক , অঞ্চল ও সাগির হোসেন এর অনুগামীরা। ভগবানগোলা ব্লক ১ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আফরোজ সরকার এর উদ্যোগে সাগির হোসেন এর মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয়। শুরুতেই প্রথমে সাগির হোসেন এর প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে শুরু হয় এবং পরে সাগির হোসেন এর জীবন নিয়ে আলোচনা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *