শর্ট সার্কিটের কারণে কান্দির বিধায়ক অপূর্ব সরকারের বাড়িতে অগ্নিকাণ্ড।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:-  মুর্শিদাবাদ জেলার কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকারের বাড়িতে মঙ্গলবার দিন সক সার্কিটের ফলে হঠাৎতি অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ কান্দির বিধায়ক অপূর্ব সরকারের বাড়ির এয়ারকুলারের এক্সটেনশন কডে শর্ট সার্কিট হয় যার ফলে অগ্নিকাণ্ড, ঘটনা টের পেয় বিধায়ক অপূর্ব সরকারের পরিবারের সদস্য এবং বাড়িতে মজুদ দলীয় কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে অগ্নিকাণ্ডের ফলে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকারের বাড়ি কান্দির লোহাপট্টি এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *