রাজস্থানের ১৪৪ রান তাড়া করতে নেমে কুলদীপ সেন ও রবি অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুথ থুবড়ে পড়েছিলেন ফাফ-কোহলিরা। আর এরই মাঝে আরসিবির বিরুদ্ধে মাঠে নেমে অনন্য নজির গড়েন অশ্বিন।অফস্পিনার হিসেবে আইপিএল-এর সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন রাজস্থান রয়্যালসের বোলার রবিচন্দ্রন অশ্বিন।তিনটি উইকেট নিয়ে তিনি হরভজন সিং এবং সুনীল নারিনদের পিছনে ফেলে দেন। আইপিএল-এর উইকেট শিকারি অফস্পিনারদের মধ্যে হরভজন সিং শীর্ষে ছিলেন এতদিন। প্রথম অফস্পিনার হিসেবে আইপিএল-এ ১৫০ উইকেটের গণ্ডি পার করেছিলেন। গতকাল তাঁকে টপকে শীর্ষে যান অশ্বিন। তালিকায় তৃতীয় স্থানে আছেন কেকেআর-এর স্পিনার সুনীল নারিন। তাঁর ঝুলিতে রয়েছে ১৪৯ উইকেট।
অনন্য নজির গড়লেন অশ্বিন, অফস্পিনার হিসেবে আইপিএল-এর সর্বোচ্চ উইকেট শিকারি।












Leave a Reply