আজ বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশের দল নিয়ে বীরভূমে তৈরি হলো “উইনার্স টিম” , “নারী সুরক্ষায় নারীশক্তি”।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:-  বীরভূমে মহিলাদের বিশেষভাবে সুরক্ষার জন্য তৈরি হয়েছে “উইনার্স টিম”। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীর উপস্থিতিতে এবার সেই উইনার্স টিম তৈরি করলো “বীরভূম জেলা পুলিশ”। ২০ সদস্যের মহিলা পুলিশ কর্মী নিয়ে এই টিম তৈরি করা হয়েছে। একটি টিম থাকবে বোলপুরে এবং অন্যটি থাকবে সিউড়িতে । এক একটি টিমে মোট ১০ জন করে সদস্য রয়েছে। জেলার মহিলাদের সুরক্ষায় কাজ করবে এই প্রশিক্ষিত মহিলা পুলিশ বাহিনী। সে সাধারণ নিরাপত্তা হোক অথবা সাইবার নিরাপত্তা, যেকোনো অসুবিধায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করবে। এই উইনার্স টিমকে ৫ টি করে ১০টি স্কুটি দেওয়া হয়েছে। যেগুলি সব সময় তাদের সঙ্গে থাকবে। তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া হয়েছে।
ছবি ও তথ্য- সুকান্ত রায়, বীরভূম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *