এক চাষীর টোটো গাড়ি চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আরতে চাষের জমির সবজি বিক্রি করতে গিয়ে এক চাষীর টোটো গাড়ি চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। শান্তিপুর ব্লকের গয়েশপুর বাজার সংলগ্ন এলাকার এক চাষী জয় প্রামানিক প্রতিদিনের মতো বুধবার খুব সকালে তার চাষের জমিতে লাগানো বেশ কিছু সবজি তার টোটো গাড়িতে করে নিয়ে শান্তিপুর গোবিন্দপুর সবজি বাজারে। সেখানেই একটি জায়গায় টোটো গাড়ি টি রেখে আরতে বিক্রি করতে যাই সবজি, সবজি বিক্রি করে ফিরে এসে দেখে তার টোটো গাড়ি টি আর সেখানে নেই, এর পরেই মাথায় হাত চাষী জয় প্রামানিক এর। বেশ কয়েক ঘণ্টা টোটো গাড়ির খোঁজে এদিক ওদিক ছুটে বেড়ান ওই চাষী, কিন্তু সন্ধান মেলেনি টোটো গাড়ি টির। যদিও চাষী জয় প্রামানিক বলেন, প্রতিদিনই তিনি এই বাজারে সবজি বিক্রি করতে আসেন, কিন্তু এমন ঘটনা কোনদিন ঘটেনি। আজ এই ঘটনায় তার টোটো গাড়িটি চুরি হয়ে গেছে বলে দাবি করেন চাষী জয় প্রামানিক। এই ঘটনায় দিশেহারা হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় ওই চাষী, এছাড়াও তার টোটো গাড়িটি চুরি হয়ে গেছে বলে একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। চাষির অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *