তালডাংরায় নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গিয়ে বেকায়দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়ার:–  তালডাংরায় নির্যাতিতার পরিবারে গিয়ে বেকায়দায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ বাঁকুড়ার তালডাংরা থানার শিমুলডাঙ্গা গ্রামে বাঁকুড়ার একাধিক বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নির্যাতিতার বাড়িতে যান শুভেন্দু। সেখানে নির্যাতিতার পরিবার শুভেন্দুকে বলেন আমাদের নিয়ে কোনো রাজনীতি করার দরকার নেই। পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে। এরপরই শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবার ছাড়েন। শুভেন্দুর দাবি পুলিশের অনেক কারসাজি করেছে। পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা এসে এমন পরিবেশ তৈরী করেছে যাতে মনের কথা প্রকাশ না পায়। তাঁর দাবি পুলিশ প্রশাসনের অকর্মন্যতার জন্যে এমন ঘটনা ঘটছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *