তীব্র দাবদাহে ফুটছে বাঁকুড়া,প্রবল দাবদাহের হাত থেকে স্বস্তি দিতে এগিয়ে এলো ইন্দাস থানার পুলিশ।

আবদুল হাই, বাঁকুড়া :-  বাঁকুড়া জেলা পুলিশের উদ্যেগে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইন্দাসের পিরতলা বাস যাত্রী প্রতীক্ষালয়ে জলছত্র’র আয়োজন করা হলো, পথচলতি মানুষ ,রিস্কা চালক, টোটো চালক এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে জলের বোতল,ORS, এবং টুপি তুলে দেওয়া হলো, প্রবল দাবদাহের এরমধ্যে ইন্দাস পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল পথ চলতি মানুষ থেকে সাধারণ মানুষেরা,
একই সঙ্গে ইন্দাস পুলিশ প্রশাসনের পক্ষ থেকে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি পালন করা হলো ,যে সমস্ত বাইক আরোহী বিনা হেলমেটে বাইক চালাচ্ছেন তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে সতর্ক করা হয়। ইন্দাস থানার ভারপ্রাপ্ত আধিকারিক সোমনাথ পাল নিজে হাতে ওই সমস্ত বাইক চালকদের নতুন হেলমেট প্রদান করেন,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *