বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- তারাপীঠে একটি বেসরকারি হোটেলের পাশের গলি থেকে পরিত্যক্ত অবস্থায় এক অজ্ঞাত পরিচিত যুবকের মৃতদেহ উদ্ধার করল তারাপীঠ থানার পুলিশ । প্রত্যক্ষদর্শীদের দাবি মৃতের গলায় কালসিটে দাগ রয়েছে । মৃতের বয়স আনুমানিক ৪০- ৪২ বছর । আজ সকালে তারাপীঠ থানার ঢিল ছোঁড়া দুরত্বে একটি বেসরকারি হোটেলের পাশের গলিতে মৃতদেহটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পান এলাকার বাসিন্দারা। তারা পুলিশে খবর দিলে তৎক্ষণাৎ তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।
ছবি ও তথ্য – সুকান্ত রায় , বীরভূম ।











Leave a Reply