বুধবার সকালে দলগাঁও বস্তির বাসিন্দা শঙ্কর টুডু দুটি আহত ময়ূর উদ্ধার করে বীরপাড়া স্কোয়াড রেঞ্জ এর হাতে তুলে দেয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- মঙ্গলবার রাতে ঝড়ে আহত অবস্থায় দুটি ময়ূর ঢুকে পড়ে ফালাকাটা ব্লকের দলগাঁও বস্তির বাসিন্দা শঙ্কর টুডুর বাড়িতে।আহত ময়ূর দুটির শুশ্রূষা করে বুধবার সকালে বন দপ্তরের হাতে তুলে দিলেন তিনি। জানা গিয়েছে, বুধবার সকালে দলগাঁও বস্তির বাসিন্দা শঙ্কর টুডু দুটি ময়ূর উদ্ধার করে বীরপাড়া স্কোয়াড রেঞ্জ এর হাতে তুলে দেয়। বন দপ্তরের বীরপাড়া স্কোয়াড রেঞ্জের বিট অফিসার প্রীতম রায় শঙ্কর টুডুকে ধন্যবাদ জানিয়ে বলেন, ময়ূর দুটি ঝড়ে আহত হয়েছে, সেগুলি আপাতত পর্যবেক্ষণে রাখা হবে,সুস্থ হলে তাদের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *