পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় মহিলার গলা কেটে খুনের ঘটনায় অবশেষে কিনারা করল পুলিশ। জানা গেছে ওই মহিলার নাম টুম্পা দত্ত। তার বাড়ি ভগবানপুরে। ওই মহিলা বিবাহিত হওয়া সত্ত্বেও পশ্চিম মেদিনীপুর জেলা সবং এলাকার এক যুবকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। জানা গেছে ওই যুবকের নাম সঞ্জয় মান্না। সঞ্জয় ওই মহিলাকে গলা কেটে খুন করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই ঘটনায় ওই মহিলার ছবি প্রত্যেকটি থানায় হলদিয়ার ভবানীপুর থানার তরফ থেকে পাঠানো হয়। এর পর অবশেষে গোটা ঘটনার কিনারা করে পুলিশ। এক সপ্তাহ পর গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে অভিযুক্ত সঞ্জয় মান্না কে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে গলা কেটে খুনের জন্য সঞ্জয় ভগবানপুর থেকে একটি ছুরিও কেনে। সেই ছুরি দিয়ে ওই দিন রাত্রে মহিলার গলা কেটে খুন করেছে সে।











Leave a Reply